২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় ৯৭ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

আবদুল্লাহ আল আজিজঃ

উখিয়ার পালংখালীর কেদারখোলা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মোঃ কামাল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (১০সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোঃ কামাল বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৯ এর আওতাধীন বি-১ ব্লকের শহর মুল্লুকের ছেলে।

র‍্যাব ১৫ সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করলে এসময় বিক্রির মজুদ ১৯হাজার ৪০০ পিস ইয়াবাসহ কামালকে আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য ৯৭ লাখ টাকা।

আটক কামালকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।