১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় ৭৯ রোহিঙ্গাকে আটকের পর ক্যাম্পে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া সদর এলাকায় যানবাহন তল্লাশী চালিয়ে ৭৯ জন রোহিঙ্গা আশ্রিতকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৭। শনিবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে এ তল্লাশী কার্যক্রম চালানো হয়।
র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, সরকারি ও বেসরকারি নানা সুযোগ সুবিধা অব্যাহত থাকলেও অনেক রোহিঙ্গা দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়তে চাচ্ছে। এ কারণে তারা দিনে রাতে যে যেভাবে পারে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগের চেষ্টা চালায়। বিভিন্ন জায়গায় তাদের ছড়িয়ে পড়া ঠেকাতে আইনপ্রয়োগকারি সংস্থা উখিয়া ও জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যার পর টেকনাফ-উখিয়া থেকে কক্সবাজার বা দেশের অন্যান্য এলাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যানবাহন গুলো তল্লাশী চালানো হয়। এতে যানবাহনে পাওয়া ৭৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে রাতেই তাদের কক্সবাজারের ৩৪ বিজিবির ঘুমধুম ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।