২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

উখিয়ায় ৪ হাজার পিছ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ হাজার পিছ ইয়াবাসহ আইয়ুব আলী (২৩) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত মো আইয়ুব আলী (২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ই, বি১৮ ব্লকের মৃত নুর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় একটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় থানা পুলিশের একটি টিম বালুখালীর ক্যাম্প-৯ এর জি-২ ব্লকের সামনে থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করে।

ইয়াবা উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এনএসআই’র যুগ্ন-পরিচালক কক্সবাজার (দক্ষিণ)।

তিনি জানান, আটক আসামি মো আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদকালে জড়ীত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে আসছিল। সোমবার ৪ হাজার পিছ ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামি উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কারাগারে পাঠানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।