১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০৯ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এবং উখিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় পরিচালিত হয় এই অভিযান। এসময় অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য।

মূল্য তালিকা না রাখা, নোংরা পরিবেশ, পন্যের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ না থাকার অপরাধে ১০ হাজার টাকা, আল কাউসার রেস্টুরেন্ট কে মূল্য তালিকা না রাখা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ৩ হাজার টাকা ও শাহ জাকারিয়া হোটেল কে মূল্য তালিকা না রাখা এবং নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে এস কে ক্যাবল নেটওয়ার্ক কে মূল্য তালিকা না রাখা ও অনুমোদন বিহীন ইন্টারনেট ব্যবসা পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।