মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় ৪৬ হাজার ৫৮৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

শেয়ার করুন

উখিয়ায় অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ৪৬ হাজার ৫ শত ৮৭ জন শিশুকে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয় ।
আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড শুরু হবে ।

এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, ডা: রনজন বড়ুয়া রাজন সভাপতিত্বে এক অবহিতকরন ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ৷

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার , নিজাম উদ্দীন আহমেদ।

সভায়, বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার, গুলশান আক্তার, উখিয়া থানা অফিসার ইনচার্জ, সনজুর মোরশেদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. এহেচান উল্লাহ সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক , স্বাস্থ্য সহকারী, ইপিআই টেকনিশিয়ান , নার্স সাংবাদিক , ইমাম ও বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ।

(সূত্র উখিয়া নিউজ)

শেয়ার করুন