মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় ২টি ক্লিনিক, ২জন ভূঁয়া ডাক্তার, ১টি খাবার হোটেলে ৪লাখ ১৫হাজার টাকা জরিমানা

শেয়ার করুন


উখিয়া উপজেলার বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারে প্রতিষ্ঠিত ২টি প্রাইভেট ক্লিনিক, ২জন ভুঁয়া ডাক্তার এবং একটি খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪লাখ ১৫হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ নিয়ে উখিয়ার বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজে উঠা ক্লিনিক গুলোতে দেখা দিয়েছে আতংক। অভিযানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে উখিয়ার অন্যান্য ক্লিনিক গুলো বন্ধ করে পালিয়ে যায় সংশ্লিষ্ঠরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট মাঈন উদ্দিন জানান, কোটবাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত অরজিন ক্লিনিকে অভিযান চালিয়ে প্রশিক্ষিত টেকনিশিয়ান, নার্স, প্রয়োজনীয় কাগজপত্র, অপরিস্কার-অপরিচ্ছন্ন ও সরকারী অনুমতি না থাকায় ১লাখ ৮৫হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে তৎসংলগ্ন লাইভ কেয়ার সেন্টারে অভিযান চালিয়ে ১লাখ ৩০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও কোটবাজারস্থ জমজম মার্কেটে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে চেম্বার খুলে এলাকার সহজ-সরল লোকদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সানোয়ারা বেগম সানিকে ৫০হাজার এবং আব্দুল আজিজকে নিকট থেকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আল হেরা খাবার হোটেলে অভিযান চালিয়ে অপরিস্কার, অপরিচ্ছন্নতার অভিযোগে ২০হাজার টাকা সহ ৪লাখ ১৫হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট। এসময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ, উপজেলা সেনিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম সহ পুলিশ প্রশাসনের লোকজন।
এদিকে উখিয়ার সচেতন সমাজ অভিযোগ করে জানান, উখিয়ার ৫টি গুরুত্বপূর্ণ ষ্টেশনে আরো অন্তত ১০/১২টি এ ধরনের নাম সর্বস্ব ক্লিনিক বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার, টেকনিশিয়ানের সাইনবোর্ড ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এসব ক্লিনিকে অভিযান জরুরী হয়ে পড়েছে বলে স্থানীয় লোকদের দাবী।

শেয়ার করুন