৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

উখিয়ায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় এক লাখ ২০ হাজার পিছ ইয়াবাসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক চারজনই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তারা হলেন কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১ নম্বর ক্যাম্পের এফ-৩ ব্লকের মৃত নুরুল বশরের ছেলে মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের এফ-১২ ব্লকের মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), ৭ নম্বর ক্যাম্পের সি-১১ ব্লকের মৃত শামসুরের ছেলে নুর আলম (৩০) ও ১ নম্বর ক্যাম্পের সি-১৩ ব্লকের মৃত সুলতান আহমদের ছেলে মো. জুবায়ের (২০)।

রোববার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সীমান্ত পয়েন্ট রেজুআমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মো. আবদুল আজিজ ভূঁইয়া জানান, কয়েকজন ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারেন— এমন সংবাদে বিজিবির রেজুআমতলী সীমান্ত চৌকির (বিওপি) একটি দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাগানপাড়া ফিশারীঘাট এলাকায় ফাঁদ পাতে। রাত সাড়ে ৩টার দিকে চার ব্যক্তিকে সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে বাংলাদেশের আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

তিনি জানান, আটকের পর তাদের ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় অতিকৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো এক লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।