২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

উখিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে ১১ হাজার ৯শ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. সুলতান (২৮) ও ফাতেমা বেগম (৪০)। সুলতান পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার জাফর আলমের ছেলে। আর ফাতেমা একই এলাকার নুরুল আমিনের স্ত্রী।

র‌্যাব-৭ কক্সবাজার অফিসের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় ইয়াবা বেচা-কেনার জন্য কয়েকজন ইয়াবাকারবারী জড়ো হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে দু’জনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যৌথভাবে এ ব্যবসা চালিয়ে আসছিলেন বলে স্বীকার করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।