১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

উখিয়ায় ১২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত

shomoy
উখিয়ায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় ১৩০ মেট্রিকটন চাল বরাদ্ধের অনুকূলে ১২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। গ্রামীণ জনপদ উন্নয়ন ও সংস্কার কাজে ৫ ইউনিয়নে এসব প্রকল্প বাস্তবায়নের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হলেও উপজেলা চেয়ারম্যান না থাকার কারণে বরাদ্ধকৃত চাল ফেরত যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতি শুষ্ক মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে গ্রামীন জনপদ তৈরি ও অবকাঠামো সংস্কারে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় এসব প্রকল্প গৃহিত হলেও চলতি মৌসুমের গত ২৬ ফেব্রুয়ারী বাস্তবায়নাধীন ১২ টি প্রকল্পের সময়সীমা অতিবাহিত হয়ে যাওয়ার কারণে ওইসব প্রকল্পের বিপরীতে যাবতীয় ব্যয় বরাদ্ধ ফেরত যাচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাকী বিল্লাহ জানান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে সুলতান মাহমুদ চৌধুরী দায়িত্বপালন করলেও তার হাতে আর্থিক দায়দায়িত্ব না থাকার কারণে বরাদ্ধকৃত চালের ছাড়পত্র প্রদানে ব্যর্থ হওয়ায় গৃহিত ১২টি প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
এ দিকে এলজিইডির প্রকৌশলী মোস্তফা মিনহাজ জানান, এডিবি খাতে উন্নয়ন বরাদ্ধের প্রায় ১ কোটি টাকার কাজ বন্ধ রয়েছে। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান না থাকার কারণে বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়নাধীন প্রকল্পের ব্যয় বরাদ্ধের টাকা প্রদান করতে না পারায় সংশ্লিষ্ট ঠিকাদারেরা উন্নয়ন কাজ স্থগিত রেখেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস জানান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের নিকট আর্থিক লেনদেনের ক্ষমতা না থাকায় উপজেলার যাবতীয় উন্নয়ন কাজের উপর প্রভাব পড়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।