মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় হেলপের উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

শেয়ার করুন


উখিয়া উপজেলায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩দিনের উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রশিক্ষক প্রশিক্ষণ উখিয়ার বাংলা জার্মান সম্প্রীতি, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে প্রকল্প ম্যানেজার নুর মোহাম্মদ এর সঞ্চালনায় জালিয়া পালং ইউনিয়ন যুব ফোরামের জীবন দক্ষতা শিক্ষা শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিখি হিসাবে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী এবং সভাপতিত্ব করেন ‘হেলপ কক্সবাজার’ এর নির্বাহী পরিচালক আবুল কাশেম। তিন দিন ব্যাপি উক্ত প্রশিক্ষণে জীবন দক্ষতা, আতœবিশ^াস তৈরী, যোগাযোগ,ঝুঁকি, ঝুঁকিহ্রাস,ঝুঁকি চিহ্নিতকরণ ও বিশ্লেষন, উগ্রবাদ ও সহিংসতা, কাউন্সিলিং ও মাসসিক চাপ ব্যবস্থাপনা বিষয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। তিন দিন ব্যাপি এই প্রশিক্ষণে হেলপ কক্সবাজার এর মনিটরিং অফিসার ও ইপসা সিভিক কনর্সোটিয়ামের পিসি – পার্টনাসীপ এন্ড ক্যাম্পইন মোহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপসা সিভিক ইপসা সিভিক কনর্সোটিয়ামের অডিট ম্যানেজার মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ মাওলা, একাউন্টস অফিসার। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারীগণ উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে হেলপ কক্সবাজার সহ বাংলাদেশ সরকার কে সহযোগিতা করবেন বলে হাত তুলে শপথ করেন। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর এর দায়িত্ব পালন করেন তসলিমা ইয়াসমিন ও আবুল কাশেম বাবুল।

শেয়ার করুন