১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় হেফজখানার ছাত্র ৮দিন ধরে নিখোঁজ

শফিক আজাদ,উখিয়াঃ উখিয়ায় এক হেফজখানার ছাত্র দীর্ঘ ৮দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার উখিয়া থানায় তার মা আরেফা বেগম বাদী হয়ে একটি ডায়েরী লিপিবদ্ধ করেছে। যার নং-৩১৬, তাং-০৮/০৪/২০১৯ইং।
থানায় দায়েরকৃত ডায়েরীতে দেখা যায়, এ উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজ্জইমার রাস্তার মাথা নামক এলাকা সাহাব উদ্দীনের ছেলে টিএন্ডটি আজম রোড হেফজখানায় অধ্যায়নরত ছাত্র শাকিল উদ্দীন (১১) প্রতিদিনের ন্যায় গত ১ এপ্রিল সকাল ৭টার দিকে বাড়ী থেকে বের হয়ে যায়। পরবর্তীতে আর ঘরে ফিরে আসেনি।
নিখোঁজ শাকিলের  মা’ আরেফা বেগম বলেন, তার ছেলেটি গত ৮দিন পূ্র্বে  ঘর থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আর কোন খোঁজ মেলেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও সন্ধান না পেয়ে ডায়েরি লিপিবদ্ধ করেন সে। কোন সহৃদয়বান ব্যক্তি তার ছেলের সন্ধান পেলে ০১৮৭৭৯৫৪৪৪২ নাম্বারে  যোগাযোগ করার অনুরোধ করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, এ সংক্রান্ত একটি সাধারণ পাওয়া গেছে। ভিকটিম উদ্ধার হলে এটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।