১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এহসানের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক।।

কক্সবাজার-টেকনাফ সড়কে দুর্ঘটনায় নিহত উখিয়ার এহসানের জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) আসরের নামাজের পর রাজাপালং তুতুরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নিহত এহসানের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে উখিয়ার রাজাপালংয়ের পালং গার্ডেন এর সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়। আহত একজন রাজা পালং তুতুরবিল এলাকার এহসানুল হক মিসেল (২৩) আরেকজন রাজাপালং উত্তর পুকুরিয়া এলাকার তারেক (২২)।

ঘটনাস্থল থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে আহত এহসানুল হকের শারিরীক অবস্থার অবনতি দেখে সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম নেয়ার পথে (রাত ২ঃ ৩০ মিনিটে) তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার পরিবার। চট্টগ্রাম মেডিকেলে পৌছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।।।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।