৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় টমটম চালকসহ নিহত ২

বিশেষ প্রতিবেদকঃ

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় কক্সবাজার-টেকনাফ সড়কে সেন্টমার্টিন সার্ভিসের ধাক্কায় টমটম চালকসহ ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন।

নিহতরা হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মনির আহমদ (২২) ও
পালংখালী বটতলী এলাকার প্রকাশ আবুইল্লা মিস্ত্রির ছেলে জাফর আলম। জাফর আলম একজন টমটম চালক।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার সংলগ্ন ঢালায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের(৩২) অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রামে প্রেরণ করেছে।
আহত অন্যান্য দের টিভি টাওয়ার সংলগ্ন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মারুফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।