মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় সৎ মা খুনের প্রধান আসামী স্ত্রী সহ আটক

শেয়ার করুন

শাহেদ হোছাইন মুবিন, উখিয়া

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে ছেলের হাতে সৎ মা খুন হওয়ার ঘটনায় প্রধান আসামী আলমগীরকে স্ত্রী সহ আটক করেছে উখিয়া থানা পুলিশ।

২৩মে (রবিবার) এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আত্নগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, সৎ মা হত্যার ঘটনায় ঘাতক ছেলেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্ত্রীসহ আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ, গত ২ এপ্রিল, ২০২১ শুক্রবার ভোর ৭টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমিন পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমিনপাড়া গ্রামের হোসেনের (প্রকাশ লম্বা হোসেন) দুই স্ত্রী। দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। যার সূত্র ধরে শুক্রবার কথা কাটাকাটির এক পর্যাযে হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎ মা আনোয়ারা বেগমকে মাথায় ধারালো দায়ের কোপ দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

নিহত আনোয়ারা হোসেনের-এর ২য় স্ত্রী। পারিবারিক বিরোধের জের ধরে তর্কাতর্কির এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

শেয়ার করুন