৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় সীমানা বিরোধের জের: নিহত- ১

download

কক্সবাজারের উখিয়ায় সীমানা বিরোধের জের ধরে সন্ত্রাসীর হামলায় এক মহিলা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী পন্ডিত পাড়া নামক এলাকায়। সোমবার সকালে কুতুপালং শরণার্থী শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতাল থেকে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর পন্ডিত পাড়ার রশিদ আহাম্মদ ও একই এলাকার আলী আকবর মিস্ত্রির সাথে দীর্ঘদিন ধরে সীমানা বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে রোববার সন্ধ্যা ৭ টার দিকে আলী আকবর মিস্ত্রির ছেলে রিদুয়ানের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে আরেফা বেগম (৩৫) কে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে গুরুতর আহত আরেফা বেগমকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করান। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আরেফা বেগম মৃত্যুবরণ করেন। ঘটনার খবর পেয়ে উখিয়া থানার ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। সংশ্লিষ্ট ইউপি সদস্য আবদু শুক্কুর হত্যাকান্ডের সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে নিহত আরেফা বেগমের স্বামী রশিদ আহাম্মদ উখিয়া থানায় লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, দোষীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।