১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ায় সন্ত্রাসী আলা উদ্দিন আটক, সহযোগীরা ধরা ছোয়ার বাইরে

shomoy
কক্সবাজারের উখিয়ার রুমখা মনির মার্কেট এলাকার ত্রাস কুখ্যাত সন্ত্রাসী আলা উদ্দিন (২৬) কে আটক করেছে উখিয়া থানা পুলিশ। ৮ মার্চ (রবিবার) দুপুরে উখিয়া থানার উপ-পরিদর্শক মোঃ সেলিম চৌধুরী কোটবাজার এলাকা থেকে তাকে আটক করে। আটক সন্ত্রাসী আলা উদ্দিন রুমখা মনির মার্কেট এলাকার শীর্ষ জুয়াড়ী ও পকেটমার মাহমুদুল হক ওরপে মাদুলিক্যার ছেলে।
উখিয়া থানার উপ-পরিদর্শক সেলিম চৌধুরী জানান, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে গত ৪ ফেব্রুয়ারী রাত ৮টায় পাইন্যাশিয়া চর পাড়া গ্রামের কাদির হোছনের ছেলে মোঃ আব্দুল্লাহ (২২) কে চুরিকাঘাত করে নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এবং ২০১৩ সালের ২৪ মার্চ রাতে একই গ্রামের মির আহম্মদের ছেলে নুরুল হাকিম কে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ছিনতাই সহ বিভিন্ন অপরাধ জনক ঘটনার একাধিক মামলা আছে।
এদিকে রুমখা মনির মার্কেট সহ আশ পাশের গ্রামের অসংখ্য মানুষ অভিযোগ করে জানান, সন্ত্রাসী আলা উদ্দিন, তার ভাই মহি উদ্দিন, মোঃ সেলিম এবং একই গ্রামের শামশুল আলমের ছেলে মোঃ মামুন সহ একটি সন্ত্রাসী গ্রুপ র্দীঘ দিন ধরে রুমখা মনির মার্কেট, বাজার পাড়া, কোটবাজার সহ আশ পাশ এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, জুয়ার আসর বসিয়ে টাকা কামাই, চুরি, ছিনতাই, নিরহ লোকজনদের মারধর করে জখম সহ নানা অপকর্ম করে আসছেন। এসব অপকর্মে এলাকার শীর্ষ জুয়াড়ী ও পকেটমার মাহমুদুল হক ওরপে মাদুলিক্যা এবং মামুনের পিতা শামশুল আলম সহায়তা করে থাকে। খোজ নিয়ে জানা যায়, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও একাধিক মামলা থানা ও আদালতে বিচারাধীন আছে। নাম প্রকাশে অনিশ্চুক স্থানীয় এক ইউপি সদস্য অভিযোগ করে জানান, সন্ত্রাসী আলা উদ্দিন আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পর্যায়ক্রমে তার সহযোগীদের গ্রেপ্তার করার জন্য তিনি আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।