৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় সন্ত্রাসীদের হামলায় মহিলা আহত

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক বয়োবৃদ্ধ মহিলাকে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকাল ৫ টার দিকে সোনারপাড়া এলাকায়।
জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া গ্রামের হাজী মীর জাফরের স্ত্রী নূর জাহান বেগম (৬০)কে একই এলাকার মোহাম্মদ আলমের পুত্র কুখ্যাত মানবপাচারকারীর অন্যতম হোতা ফেরদৌস আলম(৩০) এর নেতৃত্বে এহেছান, মোহাম্মদ আজিজ সহ ৪/৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী হাজী মীর জাফরের পুত্র শফিউল করিমকে মালয়েশিয়া মানবপাচারের জন্য জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার প্রাক্কালে শফিউল করিমের শোরচিৎকারে তার বয়োবৃদ্ধ মা নূর জাহান বেগম ছেলেকে সন্ত্রাসী ও মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা করতে এগিয়ে আসলে উক্ত মানবপাচারকারীরা নুর জাহান বেগমকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর পূর্বক গুরুতর করে মাটিতে পেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নুর জাহান বেগম ও ছেলে শফিউল করিমের শোরচিৎকারে পার্শ্ববর্তী এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে ছেলে শফিউল করিম বাদী হয়ে ফেরদৌসকে প্রধান আসামী করে থানায় ৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।