মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

উখিয়ায় শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করবেন খালেদা

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়া যাবার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। 

সেখানে ড্যাবের অস্থায়ী মেডিকেল ক্যাম্প মা, শিশু-স্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

পাশাপাশি বালুখালী, হাকিমপুর ও ময়নার গোলা শরণার্থী ক্যাম্পে প্রায় ১১ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।

সেই লক্ষ্যে সেনাক্যাম্পে বিএনপির পক্ষ থেকে ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ত্রাণ বিতরণ শেষে বালুখালির পান বাজারে অবস্থিত ড্যাবের মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন।

সেখানে তিনি পাঁচ হাজার শিশুর মধ্যে শিশুখাদ্য বিতরণের পাশাপাশি গর্ভবতী পাঁচ হাজার নারীর মধ্যে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তুলে দেবেন।

এদিকে, ড্যাবের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ব্যানার ফেস্টুনে সাঁটানো হয়েছে।

এ প্রসঙ্গে ড্যাবের মহাসচিব এ জেড এম ডা. জাহিদ বলেন, চেয়ারপারসন আমাদের মেডিকেল উদ্বোধন করবেন। আগেও যেমন প্রস্তুতি ছিলো এখনো আছে। ড্যাবের কার্যক্রম বিএনপি চেয়ারপারসন, মহাসচিব ও রোহিঙ্গা ত্রাণ বিষয়ক কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলে জানান তিনি।

ডা. জাহিদ বলেন, অস্থায়ী মেডিকেলে এ পর্যন্ত প্রায় দুই লাখ রোহিঙ্গা রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন