১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৮ মাঘ, ১৪৩২ | ২২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

UKHIYA-PIC-22

 

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনারে বক্তারা বলেছেন, বাল্য বিবাহের কারণে নারী নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য দায়ী পিতামাতা। কারণ অনেকেই দারিদ্রতার কারণে লোভের বশবর্তী হয়ে তার শিশু মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছে। এতে অকালে গর্ভপাত জনিত কারণে শিশুর মৃত্যু হচ্ছে। অথবা মা শিশু উভয়ে অকালে প্রাণ হারাচ্ছে। তাই শিশু বিবাহ প্রতিরোধে গ্রামীণ জনপদে সামাজিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এনজিও সংস্থা কোডেক এর উদ্যোগে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, কুতুপালং শিশু বান্ধব কেন্দ্রের সহ-সভাপতি নুরুল হক খান, ইউ,পি, সদস্য আবদুল হক চৌধুরী, মোর্শেদ আলম, নাসির উদ্দিন, হাসিনা আকতার, বিলুফার বানু, ইকবাল বাহার চৌধুরী, ইফতিয়াজ নিশান, রিতা বালা দে প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।