৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ


উখিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সুষ্ট ভাবে বিতরণ না হওয়ায় শত শত শিক্ষার্থী খেজুর থেকে বঞ্চিত হয়েছে। এই নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সৌদি সরকার কর্তৃক প্রেরিত খেজুর শিক্ষার্থীদের মাঝে বিতরণের দায়িত্ব পায় মুসলিম এইড নামক একটি বির্তকিত এনজিও সংস্থা। বিশ্ব খাদ্য সংস্থার পরিচালনাধীন শিক্ষার্থীদের মাঝে উখিয়ার প্রাথমিক বিদ্যালয় গুলোতে বিস্কুট বিতরণ করে আসছে এনজিও সংস্থা মুসলিম এইড। এ সুবাদে সৌদি সরকারের প্রেরিত খেজুর বিতরণেও দায়িত্ব পায় উক্ত এনজিও সংস্থা।
খোঁজখবর নিয়ে যায়, গত ১০ মে থেকে উখিয়ায় খেজুর বিতরণ শুরু হয়। প্রায় ৮০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণের কথা রয়েছে।
অভিযোগে প্রকাশ, গত ১১ মে জালিয়াপালং ইউনিয়নের চাককাটা আলহাজ্ব আবদুর রহমান বদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। মুসলিম এইডের ফিল্ড সুপার ভাইজার আব্দুল জলিলের স্বেচ্ছারিতা ও দায়িত্বপালনে অনিহা করায় উক্ত বিদ্যালয়ের শতাধীক শিক্ষার্থী খেজুর থেকে বঞ্চিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফরিদ কোম্পানী অভিযোগ করে বলেন, ৪ শতাধিক শিক্ষার্থীর জন্য খেজুর বরাদ্দ হলেও ওই দিন পবিত্র শবে বরাত হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা কম ছিল। এছাড়াও খেজুর বিতরণের সংবাদ পেয়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসলেও মুসলিম এইডের আব্দুল জলিল তাদেরকে না দিয়ে তড়িগড়ি করে চলে যায়।
সহ-সভাপতি ছৈয়দ নুর জানান, খেজুর বিতরণের অনিয়ম করার প্রতিবাদ করলে উল্টো অভিভাবকদের সাথে উক্ত এনজিও সংস্থা কর্মী সকলের সাথে দুর্ব্যহার করে। এসময় অভিভাকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিভাবকগণ খেজুর বিতরণে অনিয়মের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিটক জোরদাবী জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।