মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় রোহিঙ্গা নারী ধর্ষনের ঘটনায় যুবলীগ নেতার সাজা

শেয়ার করুন

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): মিয়ানমারে সেনা ও নিরাপত্তা বাহিনীর বর্বর নির্যাতনের মুখে জীবন ও নিজের সম্ভ্রম বাঁচাতে জীবনের ঝুকি নিয়ে রোহিঙ্গা নারী-পুরুষেরা পালিয়ে আসে বাংলাদেশে। পালিয়ে আসা এসব অসহায় বাস্তুহারা রোহিঙ্গাদের দুর্বলতার সুযোগে স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা নানান প্রলোভনে ফেলে পূরুষদের নিকট থেকে শেষ সম্বল টুকু ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যৌন লালশার শিকার হচ্ছে সুন্দরী নারী ও যুবতিরা। যারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী শফিউল্লাহ কাটা রোহিঙ্গা বস্তিতে আশ্রিত এক রোহিঙ্গা নারীকে ধর্ষণের চেষ্টাকালে আইনশৃংখলাবাহিনীন সদস্য হাতে নাতে আটক করে পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুবুল আলমের ছেলে সোহারাব উদ্দিন ভুলু(৩০)কে।  পরে তাঁকে শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের কার্যালয়ে হাজির করলে লম্পট ভুলুকে ১মাস ১৫দিনর সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করে।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন আটক ভুলু ইউনিয়নের যুবলীগের সভাপতি। তিনি আরো বলেন পালংখালী ইউনিয়নের কিছু অসাধুচক্র রোহিঙ্গাদের পুনবার্সনের জন্য বনভুমি দখল পুর্বক জায়গা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ এসব হুমড়াচোড়ারা আইনশৃংখলা বাহিনীর সামনে ঘুরাঘুরি করলেও তাদের আটক করছেনা।

শেয়ার করুন