২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান, অস্ত্রসহ আটক-১

বিশেষ প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ভোরে কক্সবাজারস্থ র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।
অভিযানের সময় পালানোর চেষ্টা করলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের মৃত আমিন উল্লাহর পুত্র মো: আবু বক্কর ছিদ্দিক (৩৫) আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মেজর মোঃ রুহুল আমিন। এ সময় তার শরীর তল্লাশী করে ১ টি এসবিবিএল ২ রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের বলেন, র‌্যাব কর্তৃক অস্ত্রসহ আটক রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।