১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

উখিয়ায় রোহিঙ্গা আটক নিয়ে বিজিবি’র উপর হামলায় আহত-৩: ১০৯ রোহিঙ্গা আটক

Ukhiya Pic--06.03.2015-1.psd

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী ব্রীজ এলাকায় রোহিঙ্গা আটক নিয়ে বিজিবি’র উপর হামলা ও গুলিবর্ষনের ঘটনায় বিজিবি’র সুবেদার ফজলুল হক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩ জন গ্রামবাসী। ঘটনাস্থল থেকে বিজিবি একজনকে আটক করেছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য ফজলুল কাদের চৌধুরী ভুট্টো জানান, বালুখালী বিজিবি’র টহলপার্টির সদস্যরা ৪টি চাঁেদর গাড়ীতে ১০৮ জন অবৈধ রোহিঙ্গা নাগরিককে আটক করে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা বললে চালক-হেলপারদের সাথে বিজিবি’র তর্কবির্তক হয়। এসময় বিজিবি একজন চালককে চড় থাপ্পড় মারলে যানবাহন শ্রমিকরা পানবাজার সড়কে ঘন্টা ব্যাপী ব্যরিকেট সৃষ্টি করলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
ইউপি সদস্য আরো জানান, উশৃঙ্খল শ্রমিক জনতা বিজিবি’র উপর নির্বিচারে ইট-পাটকেল নিক্ষেপের সাথে সাথে গুলিবর্ষণ করলে বিজিবি’র সুবেদার ফজলুল হক গুলিবিদ্ধ হয়। এসময় বিজিবি ৪ রাউন্ড গুলিবর্ষণ করে। ঘটনাস্থলে নুরুল আলম(৩৫) বাদশা মিয়া (৪০) ও নুুরুল আলম আহত হয়। এসময় বিজিবি শাহ আলমগীর নামের একজন জীপ মালিককে আটক করেছে। কক্সবাজার ১৭ বিজিবি’র অধিনায়ক খন্দকার সাইফুল আলম বলেন, ১০৮ জন রোহিঙ্গা আটক করে নিয়ে আসার পথে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর নিদের্শে রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় দাতা দালালেরা দলবদ্ধ ভাবে বিজিবি’র উপর হামলা ও এক রাউন্ড গুলিবষর্ণ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খবর পেয়ে বিজিবি কক্সবাজারস্থ সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ খালেকুজ্জামান ও উখিয়ার সহকারি পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।