মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি

শেয়ার করুন

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি-বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি বাংলাদেশে পাঁচদিন থাকবেন।

এ সময় তিনি কক্সবাজারের সীমান্ত এলাকা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করবেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ইয়াংঘি লি’র অফিস আজ আমাদের নিশ্চিত করেছে, তিনি ২০ ফেব্রুয়ারির ঢাকা আসবেন এবং তিনি বেশিরভাগ সময়ে কক্সবাজারে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন,ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে ইয়াংঘি লির একটি বিশেষ বৈঠক হবে।

এর আগে জাতিসংঘের আরেকটি প্রতিনিধি দল, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কফি আনানের নেতৃত্বে রাখাইন বিষয়ক কমিশনের একটি প্রতিনিধি দল ঢাকা পরিদর্শন করেন।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কেউ যদি বাংলাদেশ সফর করতে চায়, তবে আমরা তাদের স্বাগত জানাব।’ গত বছরের ডিসেম্বরে রাখাইন প্রদেশে সরেজমিনে রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য ১২ দিন মিয়ানমারে ছিলেন ইয়াংঘি লি।

শেয়ার করুন