২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩ | ৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

উখিয়ায় মাটিসহ ডাম্পার জব্দ

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় মাটিসহ একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। গতকাল সোমবার সকালে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে ওই ডাম্পারটি জব্দ করা হয়। থাইংখালী বিট কর্মকর্তা মো. রাকিব হোসাইন রাজু মাটিসহ ডাম্পার জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, থাইংখালী সাবেক মেম্বার জয়নাল এর নেতৃত্বে একটি সিন্ডিকেট বালু ও পাহাড় কেটে দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে আসছিল।
সোমবার সকালে মাটি কেটে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মার্টিসহ একটি ডাম্পার জব্দ করা হয়।জব্দকৃত ডাম্পারটি স্থানীয় সাবেক মেম্বার জয়নালের বলে বনবিভাগ দাবি করেন।
মো. রাকিব হোসাইন রাজু আরও বলেন, পাহাড় কেটে মাটি পাচারে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, পাহাড় ও বালু খেকো জয়নাল মেম্বাারের বিরুদ্ধে ইতিপূর্বে বনবিভাগ পৃথক দুইটি মামলা দায়ের করেছে। তার পরও ওই জয়নালের পাহাড় ও বালু লুট থামছে না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।