মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় ভোটার হতে এসে আটক তিন রোহিঙ্গা

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় হালনাগাদ ভোটার তালিকায় নাম উঠাতে গিয়ে এক নারীসহ তিন রোহিঙ্গা আটক হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

পরে রাতে তিন রোহিঙ্গাকে এক মাস করে জেল দেন ভ্রাম্যমাণ আদালত। আটকরা হলেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের আবদুল হামিদ (৩২), নুর হোসেন (২৮) ও মুর্শিদা বেগম (২৫)।

উখিয়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, জালিয়াপালং ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের তথ্য সংগৃহীত ও যাচাইকৃত নাগরিকদের ভোটার অন্তর্ভুক্তির দিন ছিল বৃহস্পতিবার। এদিন বিকেলে ছবি তুলতে আসা ওই ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের আবদুল হামিদ, নুর হোসেন ও মুর্শিদা বেগমকে সন্দেহ হলে উখিয়া নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. ইসা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা রোহিঙ্গা বলে স্বীকার করলে তিনজনকে বুথ থেকে পুলিশের মাধ্যমে আটক করা হয়।

উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, আটক রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তারা স্থানীয় এক ব্যক্তিকে টাকা দিয়ে ভোটার হতে চেয়েছিল বলেও স্বীকার করেছে।

সংশ্লিষ্ট স্থানীয় ব্যক্তিকেও এ ব্যাপারে আইনের আওতায় আনার উদ্যোগ চলছে। আটক রোহিঙ্গাদের নামে ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদ বাতিলের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে চিঠি দেয়া হচ্ছে বলেও জানান ইউএনও।

শেয়ার করুন