২৫ জুলাই, ২০২৬ | ১০ শ্রাবণ, ১৪৩৩ | ১০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়ায় ভূমিদস্যুদের হামলায় অাহত ৫ সুপারী গাছ কর্তন

Exif_JPEG_420
উখিয়ায় জোর পূর্বক বসতভিটা দখলের চেষ্টায় হামলা চালিয়েছে ভূমিদস্যুরা। এ সময় সন্ত্রাসীদের বাঁধা দিতে গিয়ে আহত হয়েছে মহিলাসহ অনন্ত পক্ষে ৫ জন। ভূমিদস্যুদের হাত থেকে রেহায় পায়নি বসতভিটার কচি কাঁচা সুপারি গাছ। বসতভিটার বাগানের প্রায় ১২/১৪টি সুপারী গাছ কর্তন করে বীরদর্পে হুমকি প্রদর্শন করে চলে যায় উক্ত ভূমিদস্যু বাহিনী।
জানা গেছে, গত ১৫ নভেম্বর সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের বসতভিটার জমি দখলের নেওয়ার জন্য স্থানীয় ভূমিদস্যু মৃত বাদশা মিয়ার পুত্র নুরুল আমিন, মোঃ রাশেল ও একই এলাকার মৃত শামশু মিয়ার পুত্র শফি আলম সহ ৪/৫ জনের ভূমিদস্যু বাহিনী একই এলাকার খোরশেদ আলমের বসতভিটা দখলের চেষ্টা চালিয়ে বসতভিটার ঘিরা বেড়া ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে ও বাগানের ১২/১৪টি সুপারি গাছ নির্বিচারে কর্তন করে। যা প্রকৃতির সাথে নিষ্ঠুরতার পরিচয় দেয়। হামলার সময় বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত হয়েছেন ৫ জন। আহতরা হলেন বয়ঃবৃদ্ধ জুনু বিবি (৭০), জোবাইদা আক্তার (২০), নুর মহল বেগম (৫৩), সাহাব মিয়া (৫০), রেজাউল করিম (২৮) গুরুত্বর আহত হয়। আহতদের উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ব্যাপারে খোরশেদ আলম বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া বসতভিটা দখল করার জন্য উক্ত সন্ত্রাসী বাহিনীনিরা দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গতকাল হামলা চালিয়ে আমার বসতভিটা দখলের চেষ্টা করে। ভূমিদস্যুদের বিরোদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক সন্ত্রাসীদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।