২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

উখিয়ায় ভূঁয়া জন্ম সনদের ছড়াছড়ি

UKHIYA PIC 29.03.2015.psd
উখিয়ার বিভিন্ন স্থানে ভূঁয়া জন্মসনদের ছড়াছড়ি পড়েছে। ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ বিতরণের বাধ্যবাধকতা থাকলেও ইদানিং উখিয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এসব ভূঁয়া জন্ম সনদ তৈরি করে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এসব ভূঁয়া জন্ম সনদ নিয়ে সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত চরম বেকায়দায় পড়তে দেখা গেছে।
জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চেমন বাহার অভিযোগ করে জানান, ৫ম শ্রেণির পিএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য ছাত্রছাত্রীদের প্রদত্ত একাধিক জন্ম সনদের সীল থাকলে স্বাক্ষর নাই আবার স্বাক্ষর থাকলে সীল নাই। তিনি বলেন, এসমস্ত জন্ম সনদ নিয়ে ছাত্রছাত্রীদের কিভাবে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়তে হয়েছে। জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামের শাবনুর আকতার, পিতা- আব্দু ছালাম, মাতা- ছমুদা বেগম নামের একটি জন্ম সনদে স্বাক্ষরের নিচে ১/০৮/২০১০ লেখা থাকলেও ওই স্বাক্ষরের উপরে কোন স্থানীয় চেয়ারম্যান বা সচিবের সীল না থাকার বিষয় নিয়ে জানতে চাওয়া হলে জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী জানান, স্বাক্ষর করার পরে সচিবের কাছ থেকে সীল নিয়ে নিতে হয়। হয়তো অজ্ঞাত কারণে জন্ম সনদে তার স্বাক্ষর নিয়ে চলে গেছে এমনও হতে পারে। তিনি বলেন, তার ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার অনৈতিক ভাবে জন্ম সনদ দেওয়া হয় না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।