৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় ভুলু ডাক্তারের মৃত্যুতে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত


উখিয়ার রতœাপালংয়ের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সন্তান প্রখ্যাত চিকিৎসক, কোর্টবাজার পালং শপিং কমপ্লেক্সে মালিক ও জমিদার, বিশিষ্ট সমাজসেবক এবং চট্টগ্রাম সাউর্দান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মরহুম ডাক্তার নুরুল আলম চৌধুরী প্রকাশ ভুলু ডাক্তারের আত্বার মাগফেরতা কামনায় এক দোয়া মাহ্ফিল গত সোমবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
পালং শপিং কমপ্লেক্স ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহ্ফিলে দোয়া পাঠ করেন কোর্টবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মৌলভী বেলাল, হাফেজ দেলোয়ার। মোনাজাত পরিচালনা করেন ফাতেমাতুজুহুরা বালিকা মাদ্রাসার শিক্ষক হাফেজ ফয়েজ উল্লাহ। বিশেষ দোয়া মাহ্ফিলে মরহুম ডাক্তার নুরুল আলম চৌধুরী প্রকাশ ভুলু ডাক্তারের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
চৌধুরী টাওয়ারে অনুষ্ঠিত দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন, কোর্টবাজার পালং শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী যথাক্রমে এসকে আর ষ্টোরের মালিক চিত্ত রঞ্জন ঘোষ, আমিন এন্ড ব্রাদার্সের মালিক নুরুল আজিম, ব্যবসায়ী মোক্তার আহমদ, শাহ আলম, আব্দুর রহিম, ডাক্তার মির আহমদ, জাফর সওদাগর প্রমূখ।
পালং শপিং কমপ্লেক্স এর ব্যবসায়ীরা বলেন, মরহুম ডাক্তার নুরুল আলম চৌধুরী প্রকাশ ভুলু ডাক্তার একজন বড় মনের জমিদার ছিলেন। তার অমায়িক ব্যবহার ও ব্যবসায়ীদের প্রতি সুন্দর মনোভাব প্রদর্শন আমরা কোনদিন ভুলতে পারব না। পরিশেষে মরহুম ভুলু ডাক্তারের আত্বার মাগফেরাত কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।