১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩ | ১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় বোরোর বাম্পার ফলন, শ্রমিক সংকটে কৃষক

নিজস্ব প্রতিবেদকঃ উখিয়া উপজেলার গ্রামীণ জনপদে বোরো ধান চাষাবাদের বাম্পার ফলন হয়েছে।

উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভিন্ন জাতের ৬ হাজার ২শত হেক্টর জমিতে বোরোধান চাষাবাদ হয়েছে।
তবে, করোনাঝুঁকি ও শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা।
উপজেলার কয়েকটি জায়গায় ব্রিধান ২৮ জাতে কিছু রোগ দেখা দিলে কৃষি বিভাগ ও কৃষকের সহযোগিতায় দ্রুত দমন হয়ে যায়।
বলতে গেলে,চলতি বোরো মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে। পুরোদমে কৃষকরা বাড়িতে ধান তোলার প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলার একাধিক কৃষক বাম্পার ফলনের কথা নিশ্চিত করে বলেন, ঘরে ফসল তোলার এই সময় আমরা আনন্দে কাটানোর কথা থাকলেও নানা দুশ্চিন্তায় আছি।করোনাঝুঁকি শ্রমিক সংকট ও বিরুপ আবহাওয়া আমাদের ভাবিয়ে তুলেছে।

রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের কৃষক সোলতান আহাম্মদ বলেন,
এ বছর অনূকূল আবহাওয়া, পর্যাপ্ত পানি সরবরাহ, কৃষি বিভাগের সঠিক নির্দেশনা,ধানে রোগ বালাই কম হওয়ার কারনে বোরোর বাম্পার ফলন হয়েছে।
এদিকে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ রায় বলেন, কৃষকরা সঠিক সময়ে সার,বীজ এবং সেচ দিতে পেরেছে,ফলেই বোরোর বাম্পার ফলন হয়েছে। আগামী বোরো মৌসুমে ব্রিধান ২৮ জাত ব্যবহার না করতে কৃষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। করোনা ভাইরাসের সংক্রমনের ক্ষতি সামাল দিতে ভুর্তকি হিসবে দেশের কৃষকদের জন্য ৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।