৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় বি জি এস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

ফারুক আহমদ,(উখিয়া): উখিয়ার পাইন্যাশিয়া বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্টান গতকাল বুধবার অনুষ্টিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় তরুণ আলো প্রকল্প কর্মসূচির আওতায় অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলা জার্মান সম্প্রীতি’র হেড অফিসের প্রোগ্রাম অফিসার জগদীস চন্দ্র রায়।

বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) আঞ্চলিক ট্রেনিং সেন্টারের ম্যানেজার দিদারুল আলমের পরিচালনায় সনদ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এনজিও সংস্থা কোডেকের হেলাল উদ্দিন, ইলমা’র মুহাম্মদ ফোরকান, কোষ্টের গোলাম মোস্তফা ও উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ। শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন প্রশিক্ষক মিঠুন চক্র বর্তী। প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন আতিক উল্লাহ নোমান, আব্দুল মান্নান রানা ও শারমিন আক্তার জেসি। বক্তারা বলেন, দক্ষতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীদেরকে আর্থ-কর্মসংস্থান সৃষ্টির পাশা-পাশি বেকারত্ব দুর করতে হবে।

উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) তরুণ আলো প্রকল্পের আওতায় ৬০ জন যুবক-যুবতীদেরকে বিদ্যুৎ হাউজ ওয়ারিং, মোবাইল সার্ভিসিং ও ফ্যাশন গার্মেন্টস বিষয়ে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। উক্ত তরুণ আলো প্রকল্প কর্মসূচিতে সহযোগিতা করেন এনজিও সংস্থা কোডেক, ইলমা ও কোষ্ট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।