২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় বিএনপির উদ্যোগে জিয়ার ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

Ukhiya Pic-3

উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী আগামী আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটানো হবে। তাই ভেদাভেদ ভূলে গিয়ে কাজ করতে হবে। আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার বেশী দিন টিকে থাকতে পারবে না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হননি। শনিবার বিকেলে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক সিরাজুল হক ডালিম, উপজেলা যুবদলের সভাপতি হামিদ হোসেন সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আহছান উল¬াহ মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক মানিক। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি নেতা শাহজাহান আলী, নূরুল আমিন সিকদার, উপজেলা যুবদলের সহ সভাপতি গফুর উদ্দিন, শ্রমিক নেতা জালাল আহমদ কোম্পানী, মোহাম্মদ শফি, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল সিকদার। দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপতি নুর হাসান আজাদ যুক্তিবাদী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।