মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় বালির মহালে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন জব্ধঃ দেড় লাখ টাকা জরিমানা

শেয়ার করুন


উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা এবং পালংখালী এলাকার বালির মহালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গতকাল শনিবার সকালে ১টি বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্ধ করে ২টি বালি বহনকারী ডাম্পারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন জানান, সংঘবদ্ধ একটি বালি উত্তোলনকারী চক্র খাল ইজারা না নিয়ে প্রতিনিয়ত অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী তাজনিমারখোলায় অভিযান চালিয়ে বালি উত্তোলনকারী নুরুল আলমকে ৫০হাজার টাকা জরিমানা ও তাঁর ১টি বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্ধ করা হয়। অপরদিকে পালংখালী খালে বালি উত্তোলনের সময় স্থানীয় বালি ব্যবসায়ী হেলাল উদ্দিন ও মফিজ উদ্দিনের ২টি ডাম্পার গাড়ী জব্ধ করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও জানান এ অভিযান অব্যাহত থাকবে। যাতে বালি উত্তোলনকারীরা বালির মহাল থেকে অবৈধ বালি উত্তোলন করতে না পারে।

শেয়ার করুন