১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় বার্ষিক শিশু উৎসব ও হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় বার্ষিক শিশু উৎসব ও প্রশিক্ষিত হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেলথ এ্যাক্সটেশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর আয়োজনে কোটবাজারস্থ পালং গার্ডেন কমিউনিটি সেন্টার হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (কক্সবাজার এসিও) সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষি  কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, ইসলামিক ফাউন্ডেশন উখিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শেড উখিয়া এপির প্রোগ্রাম ম্যানেজার মো. আবুল কালাম  ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এফপিকিউ বিশেষজ্ঞ মেহেরুন নেছা নীলা।
অনুষ্ঠানে শিশু, যুবক ও মহিলাসহ ৩ শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন এবং উপস্থিত সকল উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও মশারী বিতরন করা হয়।
শিশুদের অংশগ্রহণে নাচ, গান ও নাটকের মধ্য দিয়ে শিশু সমাবেশ ও বিতরণ অনুষ্ঠান শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।