৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু

Pic-ukhiya_1

উখিয়ায় ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুভ নববর্ষ ও ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এসব মেলার আয়োজন করে। মঙ্গলবার দুপুরে উপজেলার রুমখাঁ বাজারে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলার শুভ উদ্ভোধন করেন, উখিয়া কৃষকলীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী খোরশিদা করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেম্বার আকতার কামাল চৌধুরী, মুক্তিযোদ্ধা জাফর আহমদ, প্রবাসী আওয়ামীলীগ নেতা হাজী ছৈয়দ আলম খলিবা, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ হোছাইন ও শাহজাহান মাহমুদ সেজান প্রমূখ।

মেলার উদ্যোক্তা শাহজাহান মাহমুদ সেজান জানান, সী-কিং ক্যাবের আয়োজনে বাঙলীর ঐতিহ্য ধরে রাখার জন্য শুভ নববর্ষ উপলক্ষে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় পান্থা ভাত ও ইলিশের সাথে নানা রকম খাবার রয়েছে। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কুটির, হস্ত ও মৃৎ শিল্পের স্টল খোলা হয়েছে। শিশুদের জন্য রয়েছে বিনোদন মূলক খেলার ব্যবস্থা।

এদিকে উপজেলার রুমখাঁপালং চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে শুভ নববর্ষ ও বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। সকাল থেকে ছাত্র-ছাত্রীরা রঙ্গিন কাপড় ও শাড়ি পড়ে অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলে। এছাড়াও বিভিন্ন স্থানে বৈশাখী উৎসব পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।