২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় বন বিভাগের পৃথক অভিযানে ১৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে  বন বিভাগ।
জানা গেছে, মঙ্গলবার (২ আগস্ট) দিনব্যাপী উখিয়া রাজাপালং নিউ ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর নেতৃত্বে বন বিভাগের জায়গায় গড়ে উঠা ৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, বিট কর্মকর্তা রাকিব হাসান রাজু, বজলুর রশিদ, দুলাল চন্দ্র, সাজ্জাদ।
অপরদিকে একইদিন বিকেলে ইনানী রেঞ্জের জালিয়াপালং বন বিটের আওতাধীন জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১টি অবৈধ স্থাপনা (ঘর) উচ্ছেদ করা হয়।
জালিয়াপালং বনবিট কর্মকর্তা মো:  ইসরাঈল হোসাইন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে ২০১০-২০১১ সনের ৩০ হেক্টর, ২০১৪-২০১৫ সনে সৃজিত সামাজিক বনায়ন থেকে ৮ হেক্টর বনভূমি দখল মুক্ত করা হয়। জবরদখলকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন, এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জবরদখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। দখলমুক্ত জায়গায় চলতি বর্ষা মৌসুমে চারা রোপন করা হবে।

ওই সময় সাথে ছিলেন, রাজাপালং বনবিট কর্মকর্তা ক্যাচিং মারমা, ইশতিয়াক হোসেন এফজি, আব্দু রশিদ বিএম, ভিলেজার, উপকারভোগী সদস্য এবং সিপিজি সদস্য ও ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।