২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩ | ৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

উখিয়ায় বন বিভাগের অভিযানে ৯ টি স্থাপনা উচ্ছেদ

osched-usched

উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ইনানী রেঞ্জের আওতাধীন ছোয়াংখালীস্থ চেংছুরি গ্রামের জেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে অবৈধ ভাবে বন বিভাগের জায়গায় গড়ে উঠা ৮টি দোকান ও একটি বসত ঘর উচ্ছেদ করেছে। রোববার ২ ঘন্টা ব্যাপী এ অভিযানে নেতৃত্ব নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম, সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী, ইনানী রেঞ্জ কর্মকর্তা মীর আহমদ সহ পুলিশ, বিজিবি। উখিয়ার উপকুলীয় জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালীস্থ সোলতান আহমদের ২ পুত্র মাহমুদ উল¬াহ ও আব্দু শুক্কুরের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বন বিভাগের জায়গার উপর অবৈধ ভাবে দোকান ঘর ও বসত বাড়ি তৈরি করেছিল। স্থানীয় বন বিভাগ খবর পেয়ে গুড়িয়ে দেন। বন বিভাগ বাদী হয়ে ৩ দখলদারের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এসময় উপস্থিত ছিলেন উখিয়া থানার তদন্ত ওসি হাবিবুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।