২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারী নিহত

আবদুল্লাহ আল আজিজ: উখিয়ায় ইয়াবার ভাগভাটোয়ারা নিয়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলি বর্ষনের ঘটনায় দুইজন শীর্ষ ইয়াবা কারবারী ঘটনাস্থলে নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উপকুলীয় এলাকার রূপপতি মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় গ্রামবাসীর খবরের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯ হাজার ৬শ পিস ইয়াবা, দুটি এলজি, ৪টি তাজা গুলি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জবর মুল্লকের দুই ছেলে মোস্তাক ও মোকতার মেরিনড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিল দীর্ঘ দিন থেকে।

বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ইয়াবার টাকার লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় দুই ভাই নিহত হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।