৫ জুন, ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উখিয়ায় বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১ টায় উপজেলার কুতুপালং
রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর এইচ/১০৪ সাব ব্লকে মোহাম্মদ সালামের বসতঘরে
ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প ৮ এর মো.হারেস ও ক্যাস্প ২ এর ওয়েস্ট, ব্লক ডি/৪ এর নাজমুল হাসান। তারা দুজনে সম্পর্কে ভায়রা

আহতরা হলেন, ক্যাম্প ১৭ এর মো.হাকিমের ছেলে মো.সালাম (৩৫) ও তার দুই মেয়ে। তারা কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে ক্যাম্প ১৭ ব্লক এইচ ১০৪ মাঝি জাফর বলেন, সালামের দুই মেয়ে তাদের স্বামীকে নিয়ে বাপের শেডে বেড়াতে আসে। রাতের বজ্রপাতে দুই মেয়ের জামাই মারা যায়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান ( এপিবিএন) ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।