১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৩ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট


উখিয়ায় জালাল আহমদ নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৩ টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় পরিবারের ৪ সদস্য আহত হয়েছে। ডাকাতরা লুট করে নিয়ে নগদ দেড় লাখ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার।
সৌদি আরব প্রবাসী জালাল আহমদের স্ত্রী গুলজার বেগম জানান, পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় রাত ৩ টার দিকে একদল সশস্ত্র ডাকাত বাড়ির ছাদের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা বাড়িতে ঢুকেই অস্ত্রের ভয় দেখিয়ে শয়নকক্ষে থাকা গুলজার বেগম, তার দুই ছেলে মো: ইউনুস ও মো: ইয়াসির এবং কন্যা মাহবুবা সুলতানাকে ব্যাপক মারধর করে। পরে তাদের আহত অবস্থায় হাত-পা বেঁধে ফেলে রেখে বাড়ির আলমারি থেকে নগদ দেড় লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতরি ঘটনাটি উখিয়া থানায় অবহিত করা হলে ভোররাত ৫ টার দিকে পুলিশের একটি দল গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘ওই প্রবাসীর বাড়িতে ডাকাতির খবর শুনে ভোররাতেই পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।