মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক মানবপাচারকারী নিহত

শেয়ার করুন

 

কক্সবাজারের উখিয়ায় ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জাফর আলম প্রকাশ জাফর মাঝি (৩৫) নিহত হয়েছে। নিহত জাফর মাঝি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনারপাড়া গ্রামের জহির আহমদের ছেলে। এসময় ডিবি পুলিশের সদস্য সোহেল ও মনির আহত হয়। রোববার ভোর সকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার সোনারপাড়া সমুদ্র সৈকতে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শীর্ষ মানবপাচারকারী জাফর মাঝি (৩৫) কে গ্রেপ্তার করে। পরে রোববার গভীর রাতে সোনারপাড়া সমুদ্র সৈকতের হ্যাচারী জোন এলাকায় অভিযানে গেলে অন্যান্য মানবপাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়লে মানবপাচারকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে আহতবস্থায় জাফর মাঝি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এসময় একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার আইনে ৪টি মামলা রয়েছে বলে জানান ডিবি পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন