৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় পিএসসি পরীক্ষার খাতা উদ্ধার

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): উখিয়ার উপকুলীয় জালিয়া পালং ইউনিয়নের চোয়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানীয় নজির আহম্মদের বাড়ী আঙ্গিনা থেকে পিএসসি পরিক্ষার খাতা উদ্ধার করেছে উখিয়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট একরামুল ছিদ্দিক। মঙ্গলবার সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত খাতা গুলো উদ্ধার করা হয়।

অভিযোগ উঠেছে উপজেলার উপকুলীয় চোয়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মুহিবুল্লাহ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ইং বিজ্ঞান বিষয়ের খাতা গুলো মূল্যায়নের জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে তার বাড়ীতে নিয়ে গিয়ে পাশ্ববর্তী চোয়াংখালী গ্রামের নজির আহম্মদের মেয়ে তাছলিমা আক্তার কে খাতাগুলো মূল্যায়নের জন্য দিলে ওই খবর বাহিরে ফাঁস হয়ে যায়। এসময় খবর পেয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহেদুল আলম সহ এলাকার গণ্যমান্য লোকজন সহকারি কমিশনার (ভূমি)কে খবর দিলে তিনি ঘটনাস্থল থেকে ৪টি খাতা উদ্ধার। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহিবুল্লাহর বলেন তার বিদ্যালয়ের সহকারি শিক্ষক জমির উদ্দিন খাতা গুলো চুরি করে এনে আমাকে ফাসানোর জন্য এ ষড়যন্ত্র করেছে। এসব কথা মিথ্যা বলে অস্বীকার করেছে জমির উদ্দিন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একরামুল ছিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন ঘটনার বিষয়ে প্রতিবেদন আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামানের নিকট দাখিল করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর জানান ঘটনাটি আমি শুনেছি। তবে বিস্তারিত জানিনা এখনো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।