২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ে সভা অনুষ্টিত


পবিত্র রমজান মাসে খাদ্যে নিরাপত্তা নিশ্চিতকরণে জন সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ অবহিতকরণ সংক্রান্ত এক সভা গত ৮ জুন সকাল ১০ টায় উখিয়ার সোনারপাড়াস্হ শাহ জব্বারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। এ সময় প্রধান অথিতির বক্তব্যে উখিয়া উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিছবাহ উদ্দিন   আহমদ বলেন, নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর মাধ্যমে খাবার উৎপাদন এর খামার বা মাঠ হতে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্য সরবরাহ করা সম্ভব। এর জন্য বহুমুখী সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ অথিতির বক্তব্যে হেল্প ককক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম এম এ, বলেন’ নিরাপদ খাদ্য  খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধে বিভিন্ন
অনুষ্ঠানে মাধ্যমে দেশের সাধরন নাগরিকদের নিরাপদ খাদ্য আইন-২০১৩, সম্পর্কে সচেতন করে তুলতে হবে। উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নুরুল আলম বলেন, বাসা বাড়ির শিশু কিশোর নিত্য খাবার সহ সম্মুহের বাজার রেস্তোরাঁ, মিষ্টি, বেকারি, দুগ্ধজাত দ্রব্য, শাকসবজি, ফলমূল, প্যাকেটজাত খাবার নিরাপদ রাখার লক্ষ্যে করণীয় নির্ধারণ ও বাস্তবায়ন পন্থা বিষয়ে সকলস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। উক্ত নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও নিরাপদ খাদ্য বিষয়ের উপর জন সচেতনতা মূলক অনুষ্টানে অন্যন্যদের মধ্যে উপস্হিত থেকে বক্তব্য রাখেন জেলা স্যানেটারী ইন্সপেক্টর তরুন বড়ুয়া, প্রধান সহকারী রফিকুল ইসলাম, সোনারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নুরুল কাদের, স্বাস্হ্য সহকারী জাফর আলম,মোঃ ইউনুচ, মমতাজ উদ্দিন ও আবদুল হামিদ খাঁন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।