৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

উখিয়ায় নামসর্বস্ব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে মাঠে প্রশাসন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় নামসর্বস্ব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে মাঠে নেমেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার (২৯ মে) দুপুরে উখিয়া উপজেলাধীন পালংখালী, কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২টি অবৈধ হাসপাতাল ও ১ টি ডেন্টাল ক্লিনিকের কার্যক্রম বন্ধ ঘোষণা ও সীলগালা করা হয়।
উখিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর এর স্মারক নং-স্বাঃঅধিঃ/সমন্বয়/সভা/২০২২/২২৭(৯) তারিখের সভার প্রেক্ষিতে সারাদেশের ন্যায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা নামসর্বস্ব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কার্যকর শুরু করে।
উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি), মোঃ তাজ উদ্দীন ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ডা. রনজন বড়ুয়া রাজন, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন মহিন, স্যানিটারী ইন্সপেক্টর জনাব মোঃ নুরুল আলম, পরিসংখ্যানবিদ সঞ্জয় দাশ সহ পুলিশ প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে বালুখালী বাজার সংলগ্ন ‘‘বি. কে. ডেন্টাল কেয়ারে’’ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিকে কাউকে পাওয়া যায় নি, ডেন্টাল কেয়ারটি সীল গালা করে বন্ধ ঘোষনা করা হয়।
পরবর্তীতে পালংখালী বাজার সংলগ্ন ‘‘তাজমান হাসপাতাল’’ পরিদর্শন করা হয়। ওই সময় হাসপাতালের কাগজপত্র পর্যালোচনায় স্বাস্থ্য অধিদপ্তর হতে নিবন্ধনের কোন কাগজের প্রমাণাদি পাওয়া যায়নি।
ওই সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তাজমান হাসপাতালকে ৪০ হাজার টাকা অর্থ দন্ডসহ হাসপাতালটি বন্ধ ঘোষনা করা হয়।
একই ভাবে কোটবাজার ‘‘অরিয়ন হাসপাতাল’’ পরিদর্শনকালে হাসপাতালটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। মোবাইল কোর্ট টিম উক্ত হাসপাতালটিকে পূণরায় তালাবদ্ধ ও সীলগালা করে দেয়া হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ডা. রনজন বড়ুয়া রাজন।
তিনি এও বলেন, এধরণের অবৈধ প্রতিষ্ঠান বন্ধে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।