মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় ধান কাটার কম্বাইন হারভেস্টার বিতরন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ
কৃষি যন্রপাতিতে উন্নয়ন সহযোগিতা প্রদান কর্মসূচির আওতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামের কৃষক উজ্জ্বল বড়ুয়াকে কম্বাইন হারভেস্টার প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকালে উখিয়া উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় কৃষকের হাতে যন্রটি বুঝিয়ে দেন।
উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় বলেন, চলতি বোরো মৌসুমে ধান কর্তন,ঝাড়াই,মাড়াই,বস্তাবন্দী করার জন্য সরকার ভুর্তকিতে কৃষককে যন্রটি প্রদান করা হয়।
তিনি আরো বলেন, প্রতি একর জমিতে ধান কেটে ঘরে আনতে ১০/১২ জন শ্রমিকের প্রয়োজন হয়।কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহার করে ২ ঘন্টার মধ্যে ১ একর জমির ধান কাটা,মাড়াই, ঝাড়া এবং বস্তাবন্ধী করা সম্ভব।


এদিকে কৃষক উজ্জ্বল বড়ুয়া যন্ত্রটি পেয়ে উপজেলা কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কম্বাইন হারভেস্টার বিতরনকালে উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,কম্বাইন হারভেস্টারটির বাজার মূল্য ২৮ লক্ষ টাকা।
এখানে কৃষক দিয়েছে ১৪ লক্ষ টাকা, বাকি ১৪ লক্ষ টাকা সরকার ভুর্তকি দিয়েছে।

শেয়ার করুন