৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় ধর্ষিতার আকুল আবেদন আলমগীরকে গ্রেপ্তার করা হউক

বার্তা পরিবেশক : উখিয়ার পশ্চিম হলদিয়া ডাকুয়াপাড়ায় মোহাম্মদ ইসলাম এর মেয়ে ইয়াছমিন আক্তারকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন একই পাড়ার বদি আলমের ছেলে আলমগীর। ঘটনার পর থেকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।মামলার একবছর পরেও গ্রেপ্তার না হওয়ায় অনিশ্চিয়তায় মধ্য আছে ধর্ষিতার পরিবার। এখন ধর্ষক আলমগীর গ্রেপ্তার এড়িয়ে বিদেশ পাড়ি দেওয়ার হুমকি দিচ্ছে নিয়মিত।
সূত্রে জানা যায়, ২০১৬ সালেল ২০ অক্টোবর আনুমানিক ৫টায় আলমগীর (২০) বাড়িতে আসে। তখন ইয়াছমিন আক্তার (১৯)কে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে । এই নিয়ে আলমগীর এর পিতা বদি আলমকে ধর্ষিতার পিতা নালিশ দিলে বদি আলম ধর্ষিতার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিলে ইয়াছমিন আক্তারের পরিবার কোর্টে গিয়ে আলমগীর (২০), পিতা বদি আলম কে ১নং আসামি এবং বদি আলম (৪৮) পিতা-মৃত নুর আহম্মদ ২নং সর্ব সাং পশ্চিম হলদিয়া ডাকুয়া পাড়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার মামলা দায়ের করেন কোর্ট মামলাটি আমলে নিয়ে উখিয়া থানা বরাবর মামলা তদন্তের জন্য প্রেরণ করেন। মামলা নং জি,আর ২৫৪/১৬ ইং । তদন্ত পূর্বক ঘটনার সত্যতা প্রকাশ ফেলে উখিয়া থানার তদন্ত অফিসার বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালত বরাবর অভিযোগ পত্র নং- ১৫ তারিখ ০২/০২/১৭ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/০৩) এর ৯(১)/৩০ দাখিল করেন। যথারীতিতে মামলার আসামী পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। কিন্তু অজানা কারণে অদ্যাবধি পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ধর্ষিতা ইয়াছমিন আক্তারে পরিবার অনিশ্চয়তা আছেন। সূত্রে জানা যায় আসামি আলমগীর এবং তার পিতা বদি আলম প্রকাশ্য হাটবাজারে ঘুরে বেড়াচ্ছেন। বিদেশ পাড়ি দিয়ে বাদিনীকে মজা দেখাবেন বলে হুমকিধমকি দিয়ে বেড়াচ্ছেন। ধর্ষিতা ইয়াছমিন আক্তার আসামিগনকে গ্রেপ্তার করে ন্যায় বিচার পাওয়ার জন্য পলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট মহলের কাছে আকুল আবেদন জানাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।