১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় দ্রুত ফায়ার সার্ভিস চালুর দাবীতে মানববন্ধন ও সভা

 


উখিয়ার বহুল প্রতিক্ষিত ফায়ার সার্ভিস চালু করার দাবীতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে উখিয়া নাগরিক আন্দোলন।
সম্প্রতি সময়ে উখিয়ার বিভিন্ন স্হানে আশংকাজনক হারে অগ্নিকান্ডের ঘটনা বৃদ্বি পাওয়ায় জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতি ঘটনায় অতিষ্ট হয়ে উখিয়া নাগরিক আন্দোলন উক্ত মানববন্ধন কর্মসুচির ডাক দেয়।

 

৯ ফেব্রুয়ারী বেলা ১১ থেকে ১২ পর্যন্ত উখিয়ার জনবহুল ষ্টেশন কোটবাজারে আয়োজিত ঘন্টা ব্যাপী মানববন্ধনে শত শত ক্ষতিগ্রস্ত মানুষ ও সাধারন নাগরিক-গন উখিয়ার কাংখিত ফাযার ষ্টেশন দ্রুত চালু করার দাবী সম্বিলিক ব্যনার, প্লেকার্ড হাতে নিয়ে তীব্র রোদ কে উপেক্ষা করে রাস্তার দুই পার্শে দাড়িয়ে এ কর্মসুচি পালন করেন।
উক্ত মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আবুল মন্ছুর চৌঃ উখিয়া নাগরিক আন্দোলনের আহবায়ক ও হেল্প কক্সবাজার নির্বাহী পরিচালক আবুল কাশেম এম,এ। সদস্য সচিব মোবারক হোসেন বৌদ্ব ধর্মীয় নেতা বাবু মধু সুদন বড়ুয়া,ছাত্রনেতা মোরশেদুল হক ভুট্রো, শরিফ মাহমুদ শাহজাদা, রেজাউল করিম, মুস্তফা শাকিল, কায়সার উদ্দিন মুরাদ প্রমুখ।
বক্তারা বলেন উখিয়া টেকনাফে একই সাথে দুটি ফায়ার ষ্টেশনের নির্মান কাজ শুরু হলেও টেকনাফ বাসী ফায়ার সার্ভিসের সুফল ভোগ করে আসছে বিগত ২ বছর। কোন অদৃশ্ব কারনে উখিয়ার ফায়ার ষ্টেশনের কার্যক্রম শুরু না হওয়ায় সেবা বঞ্চিত মানুষ দিন-দিন ক্ষোভ প্রদর্শন করে আসছে, বিগত এক মাসে ভয়াবহ ৪ টি অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত ও বিপুল ক্ষয়ক্ষতি এ দাবী আরো জোরালো হয়ে উঠছে। নেতৃবৃন্দ আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে উখিয়ার বহুল প্রত্যাশিত ফায়ার সার্ভিস চালু করার জোর দাবী জানান, অন্যতায় এবং মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স বরাবরে স্বারকলিপি সহ তীব্র আন্দোলনের ঘোষনা দেয়া হয়। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনে জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন উখিয়ার সেবা বঞ্চিত লক্ষ জনগন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।