২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়ায় তুলা সহ ২টি কার্ভাড ভ্যান জব্দ

Atok_1

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৬০ মন তুলা সহ ২টি কার্ভাড ভ্যান জব্দ করেছে। জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ১১ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন। মরিচ্যা বিজিরি সুবেদার আব্দুল বারী জানান, শনিবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী ২টি কার্ভাড ভ্যানকে তল¬াশী চালিয়ে ৬০ মন তুলা জব্দ করা হয়। এসব তুলা মিয়ানমার থেকে চোরাইপথে বাংলাদেশে এনে তা পাচার করা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। পরে কার্ভাড ভ্যান ২টির কাগজপত্র না থাকায় তুলাতলী হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম তুলা ও কার্ভাড ভ্যান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।