২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

উখিয়ায় ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্য নিহত

কক্সবাজারসময় ডেস্কঃ 

কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী ছিল একজন র‌্যাব সদস্য। এসময় আহত হয়েছেন র‌্যাবের আরেক সদস্য।

নিহত র‌্যাব সদস্য হলো ল্যান্স নায়েক তরিকুল ইসলাম।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখী ট্রাকের সঙ্গে হোয়াইক্যং থেকে উখিয়ার কুতুপালংগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, হোয়াইক্যংয়ে র‌্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। তাদের মধ্যে মোটরসাইকেলে যাওয়া র‌্যাব সদস্য ল্যান্স নায়েক তরিকুল ইসলাম ও এএসআই কাউসারকে ট্রাক ধাক্কা দেয়। এতে তরিকুল ইসলাম নিহত হন। আহত কাউসারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।