১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় জোরপূর্বক রাস্তা তৈরীকে কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা


ফারুক আহমদ, উখিয়াঃ উখিয়ার রত্না পালং ইউনিয়নের রুহুল্লার ডেবা গ্রামে জোরপূর্বক রাস্তা তৈরিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় শান্তিশৃংখলা রক্ষায় রাস্তা তৈরি কাজ বন্ধ করে দিলেও গভীর রাতে পুনরায় কাজ চালিয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
জানাযায়, উপজেলার রতœা পালং রুহুল্লার ডেবা গ্রামে কয়েক দিন ধরে মাটি দিয়ে রাস্তা তৈরি কাজ শুরু করে। স্থানীয় মেম্বার গত ১৫ জানুয়ারী থেকে এ কাজটি আরম্ভ করে বলে জানান গ্রাম বাসিরা। অভিযোগে প্রকাশ মৃত হাজী নাজিম উদ্দিনের নিজস্ব জমির উপর দিয়ে উক্ত রাস্তা তৈরি নিয়ে শুরু থেকে দ্বন্ধ চলে আসছিল। জিয়াউল হক অভিযোগ করে বলেন, আমাদের পারিবারিক পৈত্রিক নিজস্ব জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করছে। আমরা বাধা দেওয়ার পরও বহিরাগত ভাড়াটিয়া লাটিয়াল বাহিনী এনে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ ভাবে রাস্তা তৈরির কাজ চালিয়ে যায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে জমির মালিক আহমদুল হক বাদী হয়ে গত ১৬ জানুয়ারি উখিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয় রুহুল্লার ডেবা গ্রামের মুনু মিয়া, শামশু মিয়া, রফিক আলম ও নুরুল আলমসহ বেশ কয়েক জন চিহ্নিত ব্যক্তি তাদের স্বার্থের জন্য অন্যের নিজস্ব পৈত্রিক জায়গার উপর দিয়ে অবৈধ ভাবে রাস্তা তৈরি করছে। অথচ উক্ত স্থানে ইতি পূর্বে কোন গ্রাম্য রাস্তা আগে ছিলনা।
এদিকে অভিযোগের ভিত্তিতে উখিয়া থানার এস.আই আনিসুল ইসলাম সহ একদল পুলিশ ঘটনাস্থল তদন্ত করেন। এ ঘটনায় আইনশৃংখলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে লক্ষে মাটি দিয়ে রাস্তার কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু ফরিয়াদিরা অভিযোগ করে বলেন, স্থানীয় মেম্বারের নির্দেশে স্থানীয়দের সাথে বহিরাগত ভাড়াটিয়া বাহিনী রাতের আধারে রাস্তা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। সচেতন নাগরিক সমাজের অভিমত এ ঘটনা সুষ্ট সমাধান না হলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।